অধ্যক্ষ

মোঃ শাহীন উদ্দিন

অধ্যক্ষ

“একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার উপর। লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ সেই ভবিষ্যৎ নির্মাণের এক শক্ত ভিত হিসেবে কাজ করছে। শিশুর মনকে গড়ে তুলতে হলে প্রয়োজন ভালোবাসা, নৈতিকতা ও একটি নিরাপদ, আনন্দময় পরিবেশযা লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ সুনিপুণভাবে তৈরি করে দিয়েছে।

আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো ছাত্র হবে না, হবে একজন সৎ, মানবিক এবং আত্মবিশ্বাসী মানুষ।

লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এই শিক্ষাযাত্রায় আমি সবসময় পাশে আছিসহযোগিতা ও দিকনির্দেশনার মাধ্যমে আমরা একসাথে গড়ে তুলবো একটি আলোকিত ভবিষ্যৎ।”